Latest News

6/recent/ticker-posts

Ad Code

Group C দুর্নীতি মামলায় ৩৭০ জনকে বরখস্তের নির্দেশ আদালতের

Group C দুর্নীতি মামলায় ৩৭০ জনকে বরখস্তের নির্দেশ আদালতের



High Court on SSC




একদিকে Group D আর আন‍্যদিকে এবার Group C দুর্নীতি মামলায় চাকরি গেল ৩৭০ জনের। আজ Group C মামলায় ৩৭০ জনের চাকরি বরখস্তের পাশাপাশি তাঁদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের বেতনের সমস্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে না হলে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।




বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘বেআইনিভাবে নিযুক্তদের বেতনের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। টাকা তারা ফেরত দিয়েছেন কি না তা দেখবেন ডিআই। কেউ টাকা ফেরত না দিলে কড়া আইনি পদক্ষেপ করা হবে।’ পাশাপাশি Group C দুর্নীতি CBI অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই অধিকর্তাকে অনুসন্ধানে নজরদারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।



এদিন আদালত সিবিআই অধিকর্তাকে অনুসন্ধানে নজরদারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর আগে Group D দুর্নীতি মামলাতেও CBI অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল আদালত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code