জঙ্গি দমনে বড়সড় সাফল্য, ISIS প্রধানকে খতম করলো আমেরিকা
জঙ্গি দমন বড়সড় সাফল্য। ISIS র বিরুদ্ধে বড়সড় সাফল্য আমেরিকার। সিরিয়ার মার্কিন অভিযানের মুখে আত্মঘাতী ISIS প্রধান।
বাগদাদির পরে আইএস প্রধান হন আবু ইব্রাহিম আল-হাসিমি আল-কুরেশি। এদিন সিরিয়ার মার্কিন সেনার অভিযানে ধরা পড়ার ভয়ে নিজের বাড়িতে বিস্ফোরণ ঘটান কুরেশি। এমনটাই দাবি।
মার্কিন প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, জঙ্গি আল কুরেশি নিজেকে সপরিবারে বোমা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। মার্কিন বাহিনীর এই অপারেশন চলাকালে ছয় শিশু ও চার মহিলা সহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইট করে জানিয়েছেন, কাল রাতে আমার নির্দেশে মার্কিন সেনা বাহিনী জঙ্গি দমন অভিযান চালায় এবং আমাদের সশস্ত্র বাহিনীকে বীরত্বের জন্য ধন্যবাদ। আমরা আইএসআইএস নেতা আবু ইব্রাহিম আল কুরেশিকে যুদ্ধের ময়দান থেকে হঠিয়ে দিয়েছি।
জানা যায় প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা টিম এই অভিযান লাইভ দেখেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ