রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে
রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে। রাজ্য- রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়। রাজ্য - রাজ্যপাল সংঘাতের জেরেই রাজ্যপালকে অপসারণের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট।
রাজ্যপালের বিরুদ্ধে করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই বলেই মামলা খারিজ করেছে আদালত। সংবিধান অনুযায়ী, রাজ্যপালের কাজে আদালত কোনও ভাবে হস্তক্ষেপ করতে পারে না। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন।
এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আইনজীবী রমাপ্রসাদ সরকার। গত ১৪ ফেব্রুয়ারি হাই কোর্টে এই মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়। শুক্রবার মামলার শুনানিতে হাই কোর্ট জানায়, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এ রকম কোনও পদক্ষেপ করতে পারে না তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
1 মন্তব্যসমূহ
😐
উত্তরমুছুন