IND vs WI 2nd T20: আজ ইডেনে ভারত- ওয়েস্ট ইন্ডিজ T20 ম্যাচ, কখন কোথায় দেখবেন ম্যাচ?
ভারত- ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার ভারত ৬ উইকেটে জিতে ১-০ সিরিজে এগিয়ে যাওয়ার পর আজ দ্বিতীয় টি২০ ম্যাচের মুখোমুখি হচ্ছে দুইদল। তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ হবে রবিবার। পুরো সিরিজই হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে।
১৮ ফেব্রুয়ারি, শুক্রবার অর্থাৎ আজ ভারতীয় সময়ে সন্ধ্যা ৭টায় শুরু হবে। টস প্রথামাফিক ভাবে ৩০ মিনিট আগে হবে। একটি ম্যাচ জিতলেই ওয়ানডে-র পর টি-২০ সিরিজও পকেটে পুরবে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচের দিকেই তাকিয়ে ক্রীড়া প্রেমীরা।
Star Sports নেটওয়ার্কের Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD সরাসরি সম্প্রচার ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০ ম্য়াচ। অনলাইনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০ ম্যাচ দেখা যাবে Hotstar অ্য়াপে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ