Serial Blast Case: ২০০৮-এ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিল আদালত
গুজরাতের আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলার রায়দান হল আজ। রায়দান করল বিশেষ আদালত। এই মামলায় ৪৯ জন দোষী সাব্যস্ত হয়েছে। তার মধ্যে ৩৮ জনেরই মৃত্যুদণ্ড (Death sentence) দেওয়া হয়েছে। বাকি ১১ জনের আজীবন কারাদণ্ড (Life Imprisonment) দেওয়া হয়েছে।
এর আগে একসঙ্গে এতজনের মৃত্যুদন্ড দেওয়া হয়নি। এর আগে রাজীব গাঁধী হত্যা মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এবার একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং ইউএপিএ আইন অনুযায়ী আজ সাজা দেওয়া হল।
এই রায়ের পাশাপাশি এই ধারাবাহিক বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল,তাঁদের পরিবারের লোকজনকে এক লক্ষ টাকা করে দিতে হবে।আমদাবাদ বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে গুজরাতের বিশেষ আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়।
২০০৮-এর ২৬ জুলাই ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাবাদ। এই ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ৫৬ জন। বিস্ফোরণে আহত হন ২৪০ জনের বেশি। বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি।
তদন্তে উঠে এসেছে শুধু আমদাবাদ নয়, সুরাতেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু সেই ছক বাতিল হয়ে যায়। ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর ছক কষে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ