গর্ভপাত নিয়ে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের
গর্ভপাত নিয়ে নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট বলছে দেশের ইতিহাসে এই প্রথম গর্ভপাত নিয়ে এইরকম নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। ৩৫ সপ্তাহের ভ্রুণের গর্ভপাতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সাধারণত ২৪ সপ্তাহের কম ভ্রুণের গর্ভপাত করা যায়। কিন্তু ২৪ সপ্তাহ নয় বিশেষ ক্ষেত্রে এবার ৩৫ সপ্তাহেও ভ্রুনের গর্ভপাতের নির্দেশ দিল হাইকোর্ট। চিকিৎসকরা জানিয়ে দেন, জন্মের পর তাকে বাঁচানো যাবে না। আর তাই এই নজিরবিহীন রায় রাজ্যের ইতিহাসে নয় দেশের ইতিহাসে প্রথমবার।
জানা যায় দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর এবার যখন গর্ভবতী হলেন তখন ভ্রুনের পরীক্ষা করালে জানা যায় স্পাইনার্ড কর্ডে (spinal cord) গুরুতর সমস্যা ধরা পড়ে। এরপরেই শহরের নাম করা চিকিৎসক জানান সুস্থ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং শিশুটি কোনদিনই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না! এরপরই গর্ভপাতের সিদ্ধান্ত নেন ওই মহিলা ও তাঁর স্বামী। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।
এসএসকেএম-র (SSKM) চিকিৎসকদের পরামর্শ নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তৃতীয় শুনানিতে গর্ভপাতের অনুমতি দিল হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তারের সিঙ্গল বেঞ্চ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
👍👍
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুন