Latest News

6/recent/ticker-posts

Ad Code

মেঘভাঙ্গা বৃষ্টিতে মৃত ৭৮, নিখোঁজ অসংখ্য - Brazil mudslides from torrential rains kill at least 78

Brazil: মেঘভাঙ্গা বৃষ্টিতে মৃত ৭৮, নিখোঁজ অসংখ্য 

Brazil


লাগাতার বৃষ্টি হচ্ছে ব্রাজিলের (Brazil) বেশ কিছু অংশ জুড়ে। ব্রাজিলের রিও ডি জেনেরিওর (Rio de Janeiro) পেট্রাপলিস শহরে এক নাগাড়ে বৃষ্টির জেরে ইতিমধ্যেই ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে ভেঙে পড়েছে অসংখ্য বাড়িঘর। জলের স্রোতে ভেসে যাচ্ছে চার চাকার গাড়িও ।

ইতিমধ্যে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এক নাগাড়ে বৃষ্টির (Rain) জেরে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও নিখোঁজ অসংখ্য। ফলে নিখোঁজদের জন্য শুরু হয়েছে জোরদার তল্লাশি। চলছে উদ্ধারকাজও।





প্রসঙ্গত গত মঙ্গলবার থেকে বার্জিলের বেশ কিছু অংশ জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। যার মধ্যে রিও ডি জেনেরিওর পেট্রাপলিসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code