ICC Men's T20 World Cup 2022 Schedule
ICC Men's T20 World Cup 2022-এর সূচি ঘোষণা হল শুক্রবার। ১৬ অক্টোবর থেকে শুরু হবে T20 World Cup চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
মোট ৪৫টি ম্যাচ সাতটি ভেন্যুতে খেলা হবে। মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, জিলং, হোবার্ট এবং পার্থ এই সাতটি স্থানে খেলা চলবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) টুর্নামেন্টে ২৩ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের ক্রিকেট টিম।
উদ্বোধনী ম্যাচ ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যে। ম্যাচটি হবে জিলংয়ের কার্দিনিয়া পার্ক।
সুপার ১২-এ অস্ট্রেলিয়া গ্রুপ ১-এ রয়েছে বিশ্বের এক নম্বর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান প্লাস এ গ্রুপের বিজয়ী এবং প্রথম রাউন্ড থেকে গ্রুপ বি তে রানার আপ দলের সঙ্গে। গ্রুপ ২-এ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ রয়েছে। এছাড়াও গ্রুপ বি-র বিজয়ী এবং প্রথম রাউন্ড থেকে গ্রুপ এ-তে রানার আপ দল রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ