বিশ্বজিৎ দাসঃ
ভারতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে রাজনৈতিক কর্মসূচি। কিন্তু তা হতে দিয়ে চায় না রাজ্য বিজেপি। এ বার বিজেপি একটি স্বেচ্ছাসেবক বাহিনী তৈরির লক্ষ্য নিয়েছে ।
গেরুয়া শিবির কলকাতা-সহ গোটা রাজ্যে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের নিয়ে ঝাঁপাতে চায়। দলের যুব শাখা এর দায়িত্ব সামলাবে দলের যুব শাখা। সদ্য ঘোষিত বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন চিকিসক ইন্দ্রনীল খাঁ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেই চিকিৎসকের নেতৃত্বেই করোনা আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দেবে বিজেপি। অন্য দিকে, করোনা আক্রান্তদের বাড়িতে ওষুধ-সহ অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার কাজও করবেন বিজেপি কর্মীরা। রাজ্য স্তরে সেই দায়িত্বে থাকবেন দলের সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
প্রসঙ্গত, সিপিএম ২০২০ সালে করোনা সংক্রমণ শুরুর পরেই এমন স্বেচ্ছাসেবী দল গঠনে উদ্যোগী হয়েছিল। বিভিন্ন জায়গায় তৈরি করা হয় ‘রেড ভলান্টিয়ার’ বাহিনী। দলের পক্ষে জানানো হয়েছিল, করোনা রোগীদের পরিষেবা দিতে কাজ করবে এই বাহিনী। এর পরে সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে প্রচারও শুরু হয়। বলা হয়, দিন হোক বা রাত— যখনই কোনও প্রয়োজন হবে আক্রান্ত বা তাঁদের বাড়ির লোকজন যেন রেড ভলান্টিয়ারদের ফোন করেন। কেউ করোনায় আক্রান্ত হলে বাহিনীর সদস্যেরা সেখানে যাবেন যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। পরবর্তী কালে ‘রেড ভলান্টিয়ার’-দের অনেক উল্লেখযোগ্য পরিষেবার খবরও প্রকাশ্যে এসেছে। এখনো তারা সমানভাবে কাজ করে যাচ্ছে।
সূত্রের খবর, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে শুরু হবে এই পরিষেবা। সে দিন একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এর সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই অনুষ্ঠানে সর্বভারতীয় যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্য থাকতে পারেন। জানা গিয়েছে এই গেরুয়া বাহিনীর নাম হতে চলেছে 'বিবেক বাহিনী'।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
প্রশ্ন হলো আদৌ গঠন করবে কি?
উত্তরমুছুননাকি মুখেই বড় বড় ডায়লগ
আদৌ গঠন করবে কি? নাকি মুখেই বড় বড় ডায়লগ
উত্তরমুছুন