Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি রয়েছেন ICU-তে

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি রয়েছেন ICU-তে

লতা মঙ্গেশকর




করোনা আক্রান্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Legendary singer Lata Mangeshkar)। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সঙ্গীতশিল্পীকে। তাঁর সামান‍্য উপসর্গ রয়েছে।




করোনা রিপোর্ট পজিটিভ (Corona Positive) আসার পর মুম্বইয়েরই (Mumbai) এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৯২ বছর বয়সী গায়িকাকে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে আপাতত চিকিৎসা চলছে গায়িকার।




করোনার তৃতীয় ঢেউ ধীরে ধীরে সুনামিতে পরিণত হচ্ছে। প্রতিদিনি বাড়ছে সংক্রমণ। একের পর এক নেতা-মন্ত্রী থেকে সিনে জগতেও করোনার থাবা পড়েছে। এদিকে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code