Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bikaner Express Accident মেয়েকে কোলে নেওয়া হলনা বাবার, মায়ের কাছে ফিরতে পারলো না ছেলে

Bikaner Express Accident



রাহুল দেব বর্মন, কোচবিহার: দুই ছেলের পর মেয়ে হয়েছে৷ তিন মাসের সেই মেয়েকে প্রথমবার সামনে থেকে দেখার আশা নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কোচবিহারের বাসিন্দা সুভাষ রায় (৩৮)৷ কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল সুভাষের৷ মেয়েকে আর কোলে নেওয়া হলো না বাবার।  কারণ ময়নাগুড়িতে লাইনচ্যুত হওয়া বিকানের এক্সপ্রেসের (Bikaner Express Accident) মৃত ৯ জন যাত্রীর মধ্যে নাম রয়েছে তাঁরও ৷


একা সুভাষ বাবু নন, বৃহস্পতিবারের দুর্ঘটনায় (North Bengal Train Accident) প্রাণ হারিয়েছেন কোচবিহারের আরও এক বাসিন্দা বছর ২৩ এর চিরঞ্জিৎ বর্মন ৷


প্রসঙ্গত গতকাল বিকানির এক্সপ্রেস ট্র্যাক থেকে ছিটকে যায়। উল্টে পরে ৬-৭ টি বগি। আর সেই বগিতেই অপেক্ষা করছিলো কোচবিহারের সুভাষ, চিরঞ্জিত । 

মায়ের সাথে সে সময় ফোনে কথা বলছিলো চিরঞ্জিত। হঠাৎ জোরে এক বিকট শব্দ। তারপর সব শেষ। মায়ের কাছে আর ফিরতে পারলো না চিরঞ্জিত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code