মধুবনে (Madhuban)' বিতর্কে সানি লিওনি (Sunny leone), ৩ দিনের মধ্যে ভিডিও সরানোর সতর্কবার্তা মন্ত্রীর
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রবিবার সানি লিওন এবং গায়ক শারিব এবং তোশিকে ক্ষমা চাইতে এবং তাদের মিউজিক ভিডিও 'মধুবন মে রাধিকা, যায়ে জঙ্গল মে নাচে মোর' তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার কথা বলেন অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সানির 'মধুবন' ভিডিও গানটি।
ভিডিওটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন- “কিছু বিধর্মী ক্রমাগত হিন্দুদের অনুভূতিতে আঘাত করছে। ‘মধুবন মে রাধিকা নাচে’ ভিডিওটি এমনই একটি নিন্দনীয় প্রয়াস। '
স্যোসাল মিডিয়ায় বিতর্ক তৈরি হতেই নড়েচড়ে বসে সারেগামা । মিউজিক লেবেল সারেগামা বিতর্কিত গান 'মধুবন মে রাধিকা নাচে'-এর লিরিক্স পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বৃন্দাবন সাধু এবং মধ্যপ্রদেশ সরকারের সতর্কবার্তার পর। এর সাথে এই পরিবর্তিত গানটি 3 দিনের মধ্যে সমস্ত প্ল্যাটফর্মে আপলোড করা হবে বলেও এক ট্যুইট বার্তায় জানিয়েছে সারেগামা।
বিবৃতিতে আরও বলা হয়েছে- "সাম্প্রতিক প্রতিক্রিয়া এবং আমাদের দেশবাসীর অনুভূতির প্রতি সম্মান জানিয়ে, আমরা মধুবন গানের নাম এবং গানের কথা পরিবর্তন করব। নতুন গানটি আগামী 3 দিনের মধ্যে সমস্ত প্ল্যাটফর্মে পুরানো গানটির বদলে প্রকাশ করা হবে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
6 মন্তব্যসমূহ
🙄🙄
উত্তরমুছুন😒🙄🙄
উত্তরমুছুন👍
উত্তরমুছুন🙄
উত্তরমুছুন🙄
উত্তরমুছুনAccha
উত্তরমুছুন