Latest News

6/recent/ticker-posts

Ad Code

জানুয়ারীতেই খুলছে প্রাথমিক থেকে অষ্টম শ্রেনির স্কুল? ইঙ্গিত দিচ্ছে প্রস্তুতি

জানুয়ারীতেই খুলছে প্রাথমিক থেকে অষ্টম শ্রেনির স্কুল? ইঙ্গিত দিচ্ছে প্রস্তুতি  



School Reopen


করোনার ভয় কাটিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন পাঠন শুরু হয়েছে। কিন্তু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক ছাত্রছাত্রীর স্কুল খোলা নিয়ে ছিল ধোঁয়াশা। কিন্তু সম্প্রতি এক বিজ্ঞপ্তি থেকে মনে করা হচ্ছে খুব শীঘ্রই প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন‍্য খুলবে স্কুল।


এক বিজ্ঞপ্তি ব্লক ডেভলপমেন্ট অফিসার প্রাইমারি ও পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার আগে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে। অত‍্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নজর দেওয়ার উল্লেখ করার পাশাপাশি SoP জারি করা হয়েছে। আরও পড়ুনঃ Exclusive Report: ভাইরাল কাঁচা বাদামের শিল্পীর সাথে মুখোমুখি সংবাদ একলব্য


বিজ্ঞপ্তি অনুসারে খুব শীঘ্রই বিদ‍্যালয় শ্রেণিকক্ষ স‍্যানিটাইজেশন থেকে মিড ডে মিলের রান্নাঘর সব কিছু প্রস্তুত করার কথা জানানো হয়েছে। পাশাপাশি টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ও পানীয় জলের ব‍্যবস্থা, চালের ব‍্যবস্থা ইত‍্যাদি নিশ্চিত করতে বলা হয়েছে।


পাশাপাশি রাজ‍্য শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে ৩রা ডিসেম্বরের মধ‍্যে প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় আপডেট সাবমিট করার নির্দেশও দেওয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

Ad Code