আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই লালগ্রহে পৌঁছবে মানুষ!
টেসলা (Tesla)-র CEO ইলন মাস্ক আগামী ৫ বছরের মধ্যেই মঙ্গলে মানুষ পাঠাবেন। এমনই প্রতিজ্ঞা করলেন তিনি। ইলন মাস্ক সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তিনি একথা জানান।
বিগত প্রায় দু দশক ধরে তাঁর সংস্থা SpaceX চেষ্টা করছে মঙ্গলে মানুষ পাঠানোর। এবার সম্ভবত সেই লক্ষ্য পূরণ সম্ভব। ইলন মাস্ক একপ্রকার প্রতিজ্ঞা করেছেন যে আগামী 5 থেকে 10 বছরের মধ্য লালগ্রহে পৌঁছবে মানুষ। ওই ইন্টারভিউয়ে ইলন মাস্ককে প্রশ্ন করা হয়, “কতদিনের মধ্যে মঙ্গলগ্রহে মানুষ পৌঁছবে বলে আপনি মনে করছেন?”
সেই প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, “মঙ্গলে মানুষ কবে যাবে সেবিষয়ে দুটি বিষয়ের কথা বলতে হবে। যদি সব ঠিকঠাক হয় এবং সব পরিস্থিতি ভালো থাকলে আর মাত্র 5 বছরের মধ্যে মানুষ পৌঁছবে মঙ্গলে। আর যদি কোনও সমস্যা তৈরি হয় তাহলে তা ,মাধান করে সর্বাধিক 10 বছরের মধ্যে মানুষ পৌঁছবে।” আরও পড়ুনঃ New Year 2022 ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা , Digital Greetings free download
এছাড়াও এবিষয়ে তিনি জানিয়েছেন, “এখন আমাদের কাছে বড়, দীর্ঘ দুরত্ব অতিক্রম করতে পারবে এমন রকেট রয়েছে। তার মধ্যে অন্যতম SpaceX Starship। যা আমাদের স্বপ্ন সত্য়ি করবে। এবং অতি দ্রুত তা সত্য়ি হতে চলেছে।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
1 মন্তব্যসমূহ
দারুন তথ্য
উত্তরমুছুন