Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিম বর্ধমানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

পশ্চিম বর্ধমানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

covid 19



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

করোনার তৃতীয় ঢেউ রাজ্যের দোরগোড়ায় সেইরকম ইঙ্গিত মিলছে কলকাতা সহ পাশ্ববর্তী জেলায়। আর রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর আজ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস জানিয়েছেন পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস.কে মোঃ ইউনুস আরও জানান,কোভিড বিধি মেনেই সবাই চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে পৌর নির্বাচনে সব রাজনৈতিক দল ব্যাবস্থা নেবে বলে মনে করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে গাইডলাইন এসেছে,কোথায় কোথায় বেড সংখ্যা বাড়াতে হবে সেইগুলো ও নজর দেওয়া হচ্ছে। তবে আমিক্রণ বলে এই জেলায় এখনো অব্দি কিছু পাওয়া যায়নি,অন্যান্য জেলা ছাড়াও এই জেলায় আন্ডার কন্ট্রোল রয়েছে।আমাদের জেলায় বাড়ছে না কিন্তু অন্যান্য জেলায় বাড়ছে তাই আমাদের তৈরি থাকতে হবে।

জেলাজুড়ে এখন উৎসবের মৌসম এর পাশাপাশি আসানসোল পৌরসভা নির্বাচন এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে করোনার বাড়বাড়ন্ত চিন্তার বলেই মনে করা হচ্ছে যদিও উৎসবের ও পুরো নির্বাচনের কোভিদ বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর পাশাপাশি গোটা পরিস্থিতির দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের নজর রয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code