কবে থেকে রাজ্যে জাঁকিয়ে বসছে শীত? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর
কবে আসছে শীত? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। আর এই প্রশ্নের উত্তর দিলেন আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৫ই ডিসেম্বর একেবারে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়।
যদিও ইতিমধ্যে শীতের আবহাওয়া শুরু হয়েছে। সকালে শীতের দেখা মেলে রাতে হালকা ঠান্ডার রেশ। কিন্তু তেমন ভাবে এখোনো জাঁকিয়ে বসেনি শীত।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৯ নভেম্বর তামিলনাড়ুর উপকূল এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ১১ নভেম্বর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘলা থাকবে। তবে ১৫ই ডিসেম্বর থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে। এমনটাই মত আবহাওয়া বিশেষজ্ঞদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ