সিতাই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৩
সমীর হোসেন:
বিএসএফের গুলিতে তিন জনের মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার ভোররাতে সিতাই ব্লকের সাত ভান্ডারী বিওপিতে এই ঘটনা ঘটে। এদের মধ্যে কাঁটাতারের এপারে এক জনের মৃতদেহ উদ্ধার হয়। তার নাম প্রকাশ বর্মন। তার বাড়ি সিতাই এলাকাতেই। বাকি দুই জনের মৃতদেহ কাঁটাতারের বেড়ার ওপারে রয়েছে। এখনো তাদের শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে সিতাই থানার পুলিশ আধিকারিকরা। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
তবে একটি সূত্রে জানা গিয়েছে, সীমান্তে পাচার করতে গেলে বিএসএফ বাধা দেয়। বিএসএফ এর উপরে আক্রমণ করে পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালালে তিনজনের মৃত্যু হয়।
এদিকে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, গুলি করার আগে রাবার গুলি সহ বিএসএফের বিভিন্ন রকম পদ্ধতি ছিল। কিন্তু তা না করে সরাসরি গুলি করার ফলে তিন জনের মৃত্যু হয়। বিএসএফের উচিত পাচারকারীর মূল পাণ্ডাদের ধরা। বিএসএফের গুলিতে যাদের মৃত্যু হয়েছে তারা মূল পাণ্ডাদের ডাঙ্গয়াল হিসেবে কাজ করে।
সমীর হোসেন
বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। বর্তমানে তিনি এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত। কোচবিহার জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতির ময়দান— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ