মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিহত ২৬ মাওবাদী, জখম ৪ পুলিশ কর্মী
মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরোলি (Gadchiroli) জেলার গয়রাপট্টির জঙ্গলে নিহত ২৬ জন মাওবাদী (Maoists)।
জানাযায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। এনকাউন্টারে ৪ পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে মারদিনটোলা গ্রামের কাছে মাওবাদীরা পুলিশদের লক্ষ্য করে গুলি চালায়। তারপরই পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনী। গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, "আজ গড়চিরোলি জেলার গয়রাপট্টির জঙ্গলে এনকাউন্টারে ২৬ জন মাওবাদীকে খতম করা হয়েছে।"
গয়রাপট্টির জঙ্গলে অভিযান এখনও চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের এক কর্তা জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ