ওয়ানপিসে লাস্যময়ী পার্নো
ওয়ানপিসে লাস্যময়ী পার্নো। রবিবার ৩৫ তম জন্মদিনে মেরুন ওয়ানপিসে সেজে ধুমধাম করে পালন করলেন নিজের জন্মদিন। পায়ে সোনালি স্টিলেটো। হাতে ওয়াইনের গ্লাস!
স্লিভলেস ডিপ নেক ওয়ানপিসে তাঁকে সেক্সি লাগছিল। চুলের রং আর পোশাক যেন কমপ্লিমেন্ট করছে একে-অপরকে! তাঁর হট লুক প্রশংসা কুড়িয়েছে নেট পাড়ায়।
শনিবার রাতেই ছিল জন্মদিনের পার্টি। বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা ভেন্যু।হাজির ছিলেন তাঁর দুই বেস্ট ফ্রেন্ড মিমি আর অনিন্দ্য।জমিয়ে নাচ থেকে হুল্লোড়, খাওয়া-দাওয়ায় কাটল পার্টি। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে অভিনয়ের দুনিয়ায় পথ চলা শুরু পার্নোর। ‘একলা আকাশ’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ