T20 WC WI vs BAN: ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের
টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। এবছর সরাসরি বিশ্বকাপের সুপার ১২-এ প্রবেশ করতে পারেনি বাংলাদেশ। প্রথম রাউন্ড শেষ করে তারপরেই প্রবেশ করেছে সুপার ১২-এ। কিন্তু সুপার ১২ থেকেই নিতে হল বিদায়। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হল বাংলাদেশকে।
সেই সঙ্গে সুপার টুয়েলভে টানা ৩ ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হল বাংলাদেশের। ক্যারিবিয়ানদের ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ক্রিকেট কেরিয়ারে প্রথমবার ওপেনিংয়ে নামেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যক্তিগত ৯ রানের মাথায় আন্দ্রে রাসেলের বলে আউট হন। একে একে প্যাভিলিয়নে ফেরেন মহম্মদ নইম, লিটন, সৌম্য। জয়ের কাছে গিয়েও জয়ের স্বাদ অধরাই তাঁদের। শেষ ওভারে দরকার ১৩ রান। কিন্তু টি-২০ স্পেশালিস্ট' আন্দ্রে রাসেলের ৬ বলে সেই রান তুলতে পারল না বাংলাদেশ।
টসে জিতে প্রথম বল নেয় বাংলাদেশ। ১৪২-এ আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিপক্ষের দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইসকে শুরুতেই প্যাভিলিয়নের পথ দেখান বাংলাদেশি বোলাররা। ৪৬ বলে ৩৯ করে আউট হন রস্টন চেজ। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে নিকোলাস পুরান তোলেন ২২ বলে ৪০। ১৪২ রানে শেষ হয় ইনিংস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ