Latest News

6/recent/ticker-posts

Ad Code

Realme GT Neo 2: দুর্দান্ত ফিচার্‌স নিয়ে ভারতে লঞ্চ হল Realme GT Neo 2

Realme GT Neo 2: দুর্দান্ত ফিচার্‌স নিয়ে ভারতে লঞ্চ হল Realme GT Neo 2

Realme GT Neo 2




আজ দুপুর ভারতে লঞ্চ হল Realme GT Neo 2 । স্মার্টফোনটি একটি Snapdragon 870 SoC দ্বারা চলবে এবং 5,000mAh ব্যাটারি থাকবে। Realme GT Neo 2 তে 120Hz E4 AMOLED ডিসপ্লে আছে যা 1300 নিট পিক ব্রাইটনেস সহ নিশ্চিত। স্মার্টফোনের পাশাপাশি, Realme এছাড়াও Realme Buds Air 2 এর একটি নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। যাই হোক ফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার হল তাপমাত্র নিয়ন্ত্রণ করার জন্য একটি Stainless Steel Vapour Cooling Plus হিট সিঙ্ক চেম্বার থাকছে।



8GB RAM ও 128GB স্টোরেজ ও 12GB RAM ও 256GB স্টোরেজ - এই দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB RAM ও 128GB স্টোরেজ স্পেসের দাম ভারতে 31,999 টাকা। 12GB RAM ও 256GB স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতে 35,999 টাকা। তিনটি কালার ভ্যারিয়্যান্ট রয়েছে - নিও ব্ল্যাক, নিও ব্লু এবং নিও গ্রিন।১৭ই অক্টোবর থেকে ফোনটি কেনার সুযোগ পাবে গ্রাহকরা। ফেস্টিভ সিজন সেলে এই ফোনটি কিনলে পেয়ে যাবে ন 7,000 টাকা ডিসকাউন্ট। আবার Flipkart Plus মেম্বারদের জন্য 16 অক্টোবর দুপুর 12টা থেকে এই ফোনটি কেনাকাটির জন্য উপলব্ধ হবে।



Android 11 অপারেটিং সিস্টেম বেসড কোম্পানির নিজস্ব Realme UI 2.0-র সাহায্যে চলবে ফোনটি। 6.62 ইঞ্চির ফুল HD+ Samsung E4 ডিসপ্লে রয়েছে যার ব্রাইটনেস 1,300 নিটস পিক এবং রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 600Hz এবং HDR10+ সাপোর্টেড। Qualcomm Snapdragon 870 প্রসেসরও রয়েছে।



প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 64MP ক্যামেরা ও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং আর একটি 2MP ম্যাক্রো শুটার রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।



256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে।5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, NFC, এবং একটি USB Type-C চার্জিং পোর্ট রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 65W SuperDart ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, মাত্র 36 মিনিটেই এই ফোনের ব্যাটারি 100% চার্জ হয়ে যাবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code