CBSE EXAM: দশম ও দ্বাদশ পরীক্ষা হবে অফলাইনেই, সূচি প্রকাশের তারিখ জানালো বোর্ড
সিবিএসই বোর্ডের প্রথম পর্যায়ের দশম ও দ্বাদশের পরীক্ষা হবে অফলাইনেই। পাশাপাশি বোর্ডের তরফে এদিন আরো জানিয়েছে, আগামী ১৮ই অক্টোবর পরীক্ষার সূচি প্রকাশ করা হবে। পরীক্ষা মূলত অবজেক্টিভ প্রশ্ন হবে। সময় ৯০ মিনিট।
নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে তা আগেই জানিয়েছিল বোর্ড। এবার সেই মতোই ঘোষনা। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে যে দুটি টার্মে হবে দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা। দুটি টার্ম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মার্কশিট তৈরি করা হবে। তবে এও জানানো হয়েছিল কোনো কারণে প্রথম টার্ম বিঘ্নিত হলে দ্বিতীয় টার্মের ফলাফলে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
করোনার জেরে এবার প্রথম টার্মের পরীক্ষা পিছিয়ে গেছে। আগে অক্টোবর-নভেম্বরে হত এই পরীক্ষা এবার তা নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ