T20 WC Aus vs SA: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু অস্ট্রেলিয়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ব্যাট হাতে স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিসের অবদানে অজি শিবিরে খুশির হাওয়া।
শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। ব্যাট হাতে লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যায় এইডেন মারক্রাম। ৩৬ বলে ৪০ রান করে তিনি। অজি বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। গ্লেন ম্যাক্সওয়েলও একটি উইকেট পেয়েছেন। এক উইকেট প্যাট কামিন্সের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ফেরেন। অধিনায়ক ফিঞ্চ কোনও রান না করেই ফেরেন। ওয়ার্নার আউট হন মাত্র ১৪ রান করে। রান পাননি তিন নম্বরে নামা মিচেল মার্শও। প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ। ৩৪ বলে ৩৫ রান করেন তিনি। স্মিথ ফিরলেও অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান স্টোইনিস। ১৬ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাথু ওয়েড ১০ বলে ১৫ রান করে ফেরেন। ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ