Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 WC WI vs ENG: বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ-কে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ইংল্যান্ডের

T20 WC WI vs ENG: বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ-কে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ইংল্যান্ডের 

T20 WC WI vs ENG




গতবারের বিশ্বজয়ী দল ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে অল আউট করে দেওয়ার পর, ৭০ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।



ক্রিস গেইল, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলের মতো তারকা ঠাসা ব্যাটিং লাইন আপ ৫৫ রানে অল আউট হয়।



টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন মর্গ্যান। ১৪.২ ওভারে ৫৫ রানে অল আউট হয়ে যায় গতবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এদিন ব্যর্থ গেইলও। তবে তিনি একমাত্র খেলয়াড় হিসেবে ১৩ বলে ১৩ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।



২.২ ওভারে মাত্র ২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন আদিল রশিদ। দুইটি করে উইকেট নেন মইন আলি ও টাইমাল মিলস। একটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান ও ক্রিস ওকস।



জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮.২ ওভারে ৪টি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ২৪ করে নট আউট থেকে যান। আর জেসন রয় করেন ১১। আকিল ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।



৭০ বল বাকি থাকতে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ইংল্যান্ড। ম্যাচের সেরা অবশ্য মইন আলি। 


২০১৬ সালে ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) ফাইনালে হারের প্রতিশোধ নিল ইংল্যান্ড।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code