Constable & Lady Constable পরীক্ষা ২৬ সেপ্টেম্বর, তার আগে দেখে নিন গুরুত্বপূর্ন কিছু নির্দেশিকা
মোট ৮৬৩২ টি পোস্ট (C 7440 + LC 1192) এ নিয়োগ হবে। ৬০ টি কেন্দ্রে ২,২৭৬ টি ভেনুতে অনুষ্ঠিত হবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,১৫,৫৯২ বলে জানা গিয়েছে।
- OMR উত্তরপত্রটি ভাঁজ করবেন না, ছিড়বেন না, বা স্টেপল করবেন না। যদি আপনার উত্তরপত্রে কোন ত্রুটি থাকে তবে সেটি পরিদর্শকের নজরে আনবেন।
- কেবলমাত্র WBPRB দ্বারা সরবরাহ করা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করবেন। অন্য কোন লেখার উপকরণ ব্যবহার করা যাবে না।
- OMR উত্তরপত্রে দুটি পৃষ্ঠা থাকবে, মূল উত্তরপত্র এবং তার কার্বন বিহীন প্রতিলিপি। পরীক্ষা চলাকালীন বা শেষ হবার পর কখনোই পৃষ্ঠা দুটিকে আলাদা করবেন না।
- প্রবেশাধিকার পত্রে (admit card) আপনার যে নাম লেখা আছে এবং যেভাবে স্বাক্ষর করা আছে অনুরূপ নাম ও স্বাক্ষর OMR উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পূরণ করুন।
- OMR উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে আপনার নাম, লিখিত পরীক্ষার ক্রমিক নম্বর, প্রশ্নপত্র নম্বর ইত্যাদি সাবধানতার সঙ্গে যথাযথভাবে পূরণ করবেন।
- নির্দিষ্ট বক্সের বাইরে কিছু লিখবেন না।
- OMR উত্তরপত্রের উল্টো পৃষ্ঠায় এবং প্রশ্নপত্রের সামনের পৃষ্ঠায় নির্দেশাবলী ভাল করে পরে নিন।
- OMR উত্তরপত্রের গোলক গুলি এমনভাবে কালো করে দেবেন যাতে গোলকের মধ্যে থাকা নির্দিষ্ট বর্ণটি, A,B,C, অথবা D দেখা না যায়।
- উত্তরপত্রে রাফ এর কাজ করবেন না, এরজন্য প্রশ্নপত্রের নির্দিষ্ট পৃষ্ঠাটি ব্যবহার করুন।
- যে হলোগ্রাম স্টীকার গুলি দিয়ে প্রশ্নপত্রের খাম গুলি সিল করা হয়েছে সে গুলি ভালো ভাবে পরখ করবেন দুজন পরীক্ষার্থী। তারা হলোগ্রাম স্টীকারে দেওয়া সিরিয়াল নম্বর গুলি 'সিল ইন্টিগ্রিটি সার্টিফিকেট' এর নির্দিষ্ট স্থানে লিখবেন এবং স্বাক্ষর করবেন। হলোগ্রাম স্টীকার গুলিতে যতগুলি নম্বর দেওয়া থাকবে সেগুলির অর্ধেক সংখ্যক সিরিয়াল নম্বর দুজন পরীক্ষার্থীকে পূরণ করতে হবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য একটি প্রশ্নের পূর্ণমানের এক চতুর্থাংশ নম্বর কেটে নেওয়া হবে। একটি প্রশ্নের উত্তর হিসাবে একাধিক গোলককে চিহ্নিত করলে সেই উত্তরটি ভুল বলে বিবেচিত হবে।
- পরীক্ষার শেষে OMR উত্তরপত্রটি (প্রতিলিপি সহ) পরীক্ষা কক্ষের পরিদর্শকের হাতে জমা না দিয়ে বা তার অনুমতি না নিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ