কংগ্রেস ছাড়লেন ৫ বারের বিধায়ক মইনুল হক, তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা
ভোটের আগে বড়সড় ধাক্কার মুখে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কংগ্রেস শিবির।
কংগ্রেস ছাড়লেন মইনুল হক। মুর্শিদাবাদের ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক ছিলেন মইনুল হক। কংগ্রেসের সম্পাদক, ঝাড়খণ্ডের পর্যবেক্ষকের পদেও ছিলেন তিনি। মঙ্গলবার কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
সনিয়া গাঁধী, অধীর চৌধুরীকে চিঠি দিয়ে সম্পাদকের পদ ছাড়ার কথা জানিয়েছেন মইনুল হক।
তৃণমূল সূত্রের খবর, ‘২৩ সেপ্টেম্বর জঙ্গিপুরে অভিষেকের সভায় যোগ দিতে পারেন মইনুল।
ফরাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক, অধীর ঘনিষ্ঠ নেতা। আর তাঁর দলত্যাগ ভোটের আগে হাত শিবিরকে বড়সড় ভাঙনের মুখে ফেলবে বলেই মত রাজনৈতিক মহলের।
রাজনৈতিক জীবনে নতুন ইনিংস শুরুর জন্য সবরকমভাবে প্রস্তুত কংগ্রেসের সর্বভারতীয় নেতা মইনুল হক।
শুধু মইনুল হক নন আরও কয়েকজন যোগ দিতে পারে তৃণমূলে বলেই সূত্রের খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ