ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওদলাবাড়ি এলাকায়
মালবাজার,জয়ন্ত বর্মন
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ওদলাবাড়ি ঘীস রেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানিয় সুত্রে জানা গেছে, এদিন দুপুর ২টা নাগাদ এক যুবক মটর সাইকেল নিয়ে ঘীস রেল সেতুর কাছে আসে।রেল সেতুর কাছে বাইক রেখে বেশ কিছুক্ষন ধরে রেল লাইনে ঘুরাঘুরি করছিলো সেই যুবক। দুপুর ২টার পর শিলিগুড়ির দিক থেকে একটি মাল ট্রেন মালবাজারে দিকে যাচ্ছিলো। হঠাৎ স্থানিয় মানুষ দেখেন ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যুবক এবং ঘটনাস্থলেই মৃত্যু ওই যুবকের।
স্থানিয়রা এরপর মালবাজার পুলিশ এবং রেল পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবকের নাম পরিচয় জানা যায় নি। পুলিশ বাইকের সুত্র ধরে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে বলে জানা গেছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ