বর্জ্যমুক্ত বাংলা গড়ার লক্ষে বর্ধমান পৌরসভা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-
বর্জ্যমুক্ত বাংলা গড়ার লক্ষে বর্ধমান পৌরসভা।এই বিষয়ে শুক্রবার বর্ধমান পৌরসভার প্রান্তিক সভাকক্ষে একটি কর্মশালা করাহয়।কর্মশালায় প্রশিক্ষণ দেবেন রাজ্য সরকারের স্মিগ্মা।কর্মশালায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়, উপ পৌর প্রশাসক আইনুল হক সহ স্মিগ্মার কর্মকর্তারা।উপ পৌর প্রশাসক আইনুল হক বলেন বর্জ্যমুক্ত বাংলা গড়ার লক্ষে বর্ধমান পৌরসভা।
এখানে সলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ রুপায়ন করা হয়েছে তা শুরু হবে ২১ তারিখ থেকে। কিন্তু আগামী কাল থেকেই আমরা শুরু করতে চাইছি।এর দুটি নাম আছে এক নির্মল সাথী দুই নির্মল বন্ধু। বর্ধমান পৌরসভার প্রতিটি বাড়িতে বাড়িতে দুটি করে বালতি দেওয়া হবে।একটায় থাকবে পচনশীল অপরটিতে থাকবে অপচনশীল। পৌরসভার ৮ এবং ৯ নং ওয়ার্ডেকে মডেল ওয়ার্ড করার লক্ষে বর্তমানে সেখানে এখন কাজটা শুরু হবে।
আগামী কয়েক দিনের মধ্যেই ৩৪ নং ওয়ার্ডকেও মডেল ওয়ার্ড করাহবে বলে বলেন আইনূল হক।বর্জ্যমুক্ত বাংলা গড়ার লক্ষে বর্ধমান পৌরসভা। বলেন নির্মল সাথী ও নির্মল বন্ধুতে যারা কাজ করবেন তাদের নিয়ে আজ এই কর্মশালা করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ