Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার চালু হল মোবাইল ভ্যাকসিন ভ্যান

এবার চালু হল মোবাইল ভ্যাকসিন ভ্যান




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


শারিরীক অক্ষতা ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের কথা ভেবে এবার মোবাইল ভ্যাক্সিন ভ্যানের উদ্বোধন করল নব নির্বাচিত বর্ধমান পৌরবোর্ড।শুক্রবার বর্ধমান পৌরসভা থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দুয়ারে মোবাইল ভ্যান ভ্যাক্সিনের



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জি ও সহ প্রশাসক আইনুল হক সহ পৌরসভার আধিকারিকরা।পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় বলেন শারিরীক অক্ষতা ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের কথা ভেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে এখন তিনটি মোবাইল ভ্যাক্সিন ভ্যানের চালু করা হয়েছে।এই তিনটি মোবাইল ভ্যাক্সিন ভ্যান প্রতিদিন একশো জনাকে করে ভ্যাক্সিন দেবেন। 



তারা শারিরীক অক্ষতা ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদেরকে বাড়িতে গিয়ে ভ্যাক্সিন দেবেন। ভায়েস চায়ার পার্সন আইনূল হক বলেন করোনা সংক্রমণ কমাতে সেপ্টেম্বরের মধ্যেই সব মানুষদের করোনা ভ্যাকসিন প্রথম ডোজ সম্পূর্ণ করাহবে।এবং দ্বিতীয় ডোজ প্রায় ২০ শতাংশ সম্পূর্ণ করাহবে

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code