WBJEE 2021 Result: আগামিকাল রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ
রাজ্য জয়েন্টের (WBJEE) প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ আগামিকাল শুক্রবার। পরীক্ষার ২০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। বেলা সাড়ে তিনটের পর থেকে অফিশিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in/ -এ জানা যাবে ফল। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯৩ হাজার।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই চলতি বছরের ১৭ জুলাই রাজ্যজুড়ে অফলাইনে জয়েন্ট এন্ট্রাস প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোভিড বিধি মেনে রাজ্য সরকারের তরফে পরীক্ষার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়।
বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in/ এ আগামীকাল বেলা সাড়ে তিনটের পর থেকে জানা যাবে ফল। সেখান থেকেই ছাত্রছাত্রীরা জেনে নিতে পারবেন তাঁদের র্যাঙ্কিং।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ