বিশ্বের অন্যতম ধনী মহিলা সঙ্গীতশিল্পীর শিরোপার স্বীকৃতি পেলেন রিহানা
রিহানা 12,620 কোটি টাকার সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা সংগীতশিল্পী হয়েছেন! সংগীতশিল্পী এবং ব্যবসায়ী রিহানা বিশ্বের অন্যতম ধনী মহিলা সঙ্গীতশিল্পীর শিরোপার স্বীকৃতি পেলেন।
বুধবার, ফোর্বস (Forbes) ঘোষণা করেছে রিহানার বিউটি লাইন ফেন্টি বিউটি (beauty line, Fenty Beauty.) চালু করার প্রায় চার বছর পর মোট সম্পদের মূল্য 1.7 বিলিয়ন ডলার -($1.7 Billion) যা ভারতীয় মূদ্রায় 12,620 কোটি টাকা ।
রিহানা এমন এক অভূতপূর্ব গায়ক যিনি সারা বিশ্ব থেকে তার সংগীতের জন্য অসীম ভালোবাসা এবং প্রশংসা অর্জন করেছেন। এদিন ফোর্বস (Forbes) এর ঘোষণার পর ৩৩ বছর বয়সী এই শিল্পী অপ্রার (Oprah) পরে দ্বিতীয় ধনী মহিলা বিনোদনকারী হিসাবেও স্বীকৃতি পেলেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ