Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা

ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা




অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: নিম্নচাপের হাত ধরে টানা দু দিনের অতি ভারী বৃষ্টির জেরে দফায় দফায় জল ছেড়েছে রাজ্যের জলধারা গুলি। আর গত শনিবার ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ২৮ হাজার ৩৬৫ কিউসেক জল ছাড়া হয়। আর সেই জলেই নতুন করে প্লাবিত হলো গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের বেশকিছু এলাকা। 


জানা গেছে উদয়নারায়ানপুর তারকেশ্বর রাজ্য সড়ক দিয়ে বইছে জল। জল উঠেছে সিংটির বেশ কিছু এলাকায়। পাশাপাশি অতিভারি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু চাষের জমি। বহু জমিতেই পরে নষ্ট হচ্ছে পটল, শসা, সহ একাধিক ফসল। 

এদিকে  প্লাবন মোকাবিলায় সর্বত ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code