Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪১ বছর পর অলিম্পিক্সের সেমিতে ভারতীয় পুরুষ হকি দল India's Men's Hockey Team Qualify For Semi-Final After 41 Years

৪১ বছর পর অলিম্পিক্সের সেমিতে ভারতীয় পুরুষ হকি দল India's Men's Hockey Team Qualify For Semi-Final After 41 Years





৪১ বছর পর অলিম্পিক্সের সেমিফাইনালে উঠল ভারতীয় হকি দল। ৩-১ গোলে গ্রেট ব্রিটেনকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে ১৯৮০ সালের পর অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছল ভারতীয় দল।সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।


ভারতের হয়ে তিনটে গোল করেন দিলপ্রীত সিংহ, গুরজন্ত সিংহ ও হার্দিক সিংহ। প্রথম কোয়ার্টারের কিছুক্ষণের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত সিংহ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে গুরজন্ত সিংহের গোল আরও এগিয়ে দেয় ভারতকে। হাফটাইমে ২-০ গোলে লিড করছিল ভারত। এরপরই তৃতীয় কোয়ার্টারে ১ গোল শোধ করে গ্রেট ব্রিটেন।  এরপর চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে আরও একটি গোল করেন হার্দিক সিংহ। আর গোল শোধ করতে পারেনি গ্রেট ব্রিটেন। ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় ভারত।


শেষ চারের লড়াইয়ে সামনে এবার বেলজিয়াম। বেশ শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়াম। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code