পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা অমরজিৎ সিনহা
পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা অমরজিৎ সিনহা(Amarjeet Sinha )। নামপ্রকাশে অনিচ্ছুক পিএমও-র এক অফিসার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অমরজিৎ সিনহার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
১৯৮৩ ব্যাচের বিহার ক্যাডারের আইএএস অফিসার অমরজিৎ সিনহা। গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। তবে তিনি কেন পদত্যাগ করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এনিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, দেশের সর্বোচ্চ অফিস থেকে এটা এবছরের দ্বিতীয় বড় পদাধিকারীর পদত্যাগ। এর আগে মার্চ মাসে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পি কে সিনহা।
প্রায় তিন দশকের কেরিয়ার অমরজিৎ সিনহার। শিক্ষা ও পঞ্চায়েত রাজ মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, গ্রাম উন্নয়ন বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তিনি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ও সর্ব শিক্ষা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য পরিচিত। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমিতে ভবিষ্যতের আমলাদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ