প্রাতঃভ্রমনে বেরিয়ে অটোর ধাক্কায় মৃত্যু হলো বিচারকের
প্রাতঃভ্রমনে বেরিয়ে অটোর ধাক্কার মৃত্যু হল এক বিচারকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের ধানবাদে।
সূত্রের খবর এদিন সকালে যখন প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন ওই বিচারপতি। ঠিক তখনই পিছন থেকে তাকে ধাক্কা মারে একটি অটো।
আর এর পরেই তাকে উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে এঘটনায় জড়িত থাকার অপরাধে ওই অটোর ড্রাইভার সহ মোট দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ