Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩ আহত ২

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩ আহত ২




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:



জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন ক্ষেতমজুরের।ঘটনাটি ঘটে এদিন সকালে পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রামের কাছে।এদিন ভোরে জাতীয় সড়ক ধরে হেঁটে মাঠে কাজে যাবার সময় একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। 


ঘটনাস্থলে গুরুতর আহত হয় চার মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত শ্রমিকদের নাম শিউলি লোহার (২৮), গায়ত্রী বাগ বয়স (৫০), জবা বাগ (২৪)। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রুমা লোহার, তার বয়স ৩৫ বছর।


পুলিস সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ গলসি থেকে জাতীয় সড়ক ধরে হেঁটে গলিগ্রামে কাজে যাচ্ছিলেন এই চারজন মহিলা শ্রমিক। তিন বটতলার কাটিংয়ের কাছে পিছন থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। 


স্থানীয়রা, গলসি থানায় খবর দিলে পুলিস ঘটনাস্থলে পৌঁছে চারজন মহিলাকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠালে, চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। রুমা লোহার নামে এক শ্রমিকের আঘাত গুরুতর হওয়ায়, তাঁর চিকিৎসা শুরু হয়েছে।


পুলিস জানিয়েছে, সকালে কেউ প্রত্যক্ষদর্শী না থাকায় কোন গাড়ি ধাক্কা মেরেছে, তা জানা সম্ভব হয়নি। তবে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলেছে।

নিম্নচাপে বৃষ্টির জের জলের তলায় ময়না

Posted by Sangbad Ekalavya on Friday, July 30, 2021
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code