জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। আজ জাতীয় চিকিৎসক দিবস (National Doctors Day) -এ করোনা অতিমারিতে নিজেদের জীবন বাজি রেখে নিরন্তর কাজ করে চলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ১৩০ কোটি দেশবাসীর তরফ থেকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের আত্মত্যাগকে কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী।
ভার্চুয়ালি Indian Medical Association (IMA)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অতিমারির তোয়াক্কা না করে চিকিৎসকরা নিরলশ ভাবে কাজ করে চলেছেন। সেজন্য তাঁদের কাছে দেশবাসী কৃতজ্ঞ। ১৩০ কোটি দেশবাসীর হয়ে আমি সকল চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আমাদের ভগবান।’
আর কি বললেন দেখুন ভিডিও:
ডাক্তার দিবসে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
Posted by Sangbad Ekalavya on Thursday, July 1, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ