পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ম্যারেজ রেজিস্ট্রার এবং কাজী অফিসের শুভ সূচনা
ডোমকলে শুভ সূচনা করা হল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ম্যারেজ রেজিস্ট্রার এবং কাজী অফিসl
এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্শিদাবাদ জেলার মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল সেক্রেটারি সেলিম সাহেব এবং মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার বহরমপুর এর জাকির হোসেন ও মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সদস্য এবং কপিরাইটার আনারুল ইসলাম, ডোমকল তৃণমূল কংগ্রেসের অন্যতম বিশিষ্ট ব্যক্তি কবিরুল সরকার l
এছাড়াও উপস্থিত ছিলেন ডোমকলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাদেক রেজা সাহেব এবং মহাফুজা বিশ্বাস ও ডোমকল এর ম্যারেজ রেজিস্ট্রার মুফতি মাওলানা এনামুল হক সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ।
মুর্শিদাবাদ জেলার ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল সেক্রেটারি সেলিম সাহেব বিয়ের রেজিস্ট্রি করার বিষয়ে বিভিন্ন ভাবে বিস্তারিত আলোচনা করেন এবং সাধারণ মানুষকে সচেতন করেন এবং বিয়ের রেজিস্ট্রি বিষয়ে দীর্ঘ আলোচনা করেন এবং রাজ্য মা মাটি মানুষ এর সরকারের প্রশংসনীয় আলোচনা করেন বহরমপুর ম্যারেজ রেজিস্ট্রার জাকির হোসেনের বিস্তারিত আলোচনা রাখেন একই বিষয়ে ডোমকলের ম্যারেজ রেজিস্ট্রার মুফতি ইনামুল হক সাহেব একি আলোচনা রাখেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ