গাউনের উপর ব্রেস্ট পাম্প লাগিয়ে হাঁটলেন দীপা, দিলেন মাতৃত্বের বার্তা
Cannes-র রেড কার্পেটে গাউনের উপর ব্রেস্ট পাম্প লাগিয়ে হাঁটলেন Social Media Influencer দীপা বুলার খোসলা (Diipa Buller Khosla)। 74 Cannes Film Festival-এ সন্তানের জন্ম দেওয়ার থেকেও মাতৃত্বের অর্থ আরও অনেক বেশি এই বার্তাই দিলেন তিনি। নজর কাড়ল দীপার পোশাক।
স্ট্র্যাপলেস কালো-হলুদ গাউন, তার উপর ব্রেস্ট পাম্প লাগিয়ে দীপার নজর কাড়া পোশাক নবজাতকের পুষ্টি, বৃদ্ধি ও বিকাশের জন্য মাতৃদুগ্ধের বিকল্প নেই সেই বার্তায় দেয়। মাত্র আড়াই মাস আগেই প্রথম সন্তানের (কন্যা) জন্ম দিয়েছেন দীপা । মা হিসাবে সন্তান স্বাস্থ্যের বিষয়টিও ভীষণ গুরুত্বপূর্ণ তাঁর কাছে।
ব্রেস্ট পাম্প লাগিয়ে রেড কার্পেটে হাঁটার ছবির পোস্ট করে দীপা , একজন নতুন মা ও তাঁর দায়িত্ব নিয়ে লিখেছেন। তিনি লিখেছেন, আমার কাছে মা হওয়ার অর্থ সন্তানের জন্ম দেওয়ার চেয়েও বেশি কিছু নয়। মা হওয়ার অর্থ একটি প্রাণকে ভালবাসা এবং আপনি এটি দেখতে পারার আগে কোনও আত্মাকে জানা।মা হওয়ার অর্থ আপনি এই পৃথিবীতে নিয়ে এসেছেন তার প্রতি দায়বদ্ধ হওয়া, তাদের সারা জীবন অবিরাম যত্ন এবং ভালবাসায় বর্ষণ করা।
তাঁর কথায়, 'একজন নতুন মা ও তাঁর দায়িত্ব নিয়ে পরিবার, আত্মীয়, বন্ধুরা সবসময় কাটাছেঁড়া করতে থাকে। ''তুমি এটা অন্যায় করছ, তুমি সন্তানের সঙ্গে এটা কীভাবে করতে পারো?'' এধরনের নানান প্রশ্নের মুখে পড়তে হয়। দীপার কথায়, ''মাতৃত্বের কোনও পাঠ্যপুস্তক হয় না। শিখতে শিখতেই অভিজ্ঞতা হয়। একজন নতুন মা নিজেই আত্মসমীক্ষা করে। মা তার সন্তানকে স্তন্যপান করাবে কিনা, সেটা একান্তই মায়ের বিষয়। এনিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়। আমি যখন ব্যবসার কারণে দুদিন বাইরে ছিলাম, তার আগে আমি এই ব্রেস্ট পাম্প ব্যবহার করে সন্তানের জন্য সমস্ত ব্যবস্থা রেখেছিলাম।''
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ