Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের বিরুদ্ধে তিন ম‍্যাচের T20 সিরিজের দল ঘোষনা ইংল‍্যান্ডের

ভারতের বিরুদ্ধে তিন ম‍্যাচের T20 সিরিজের দল ঘোষনা ইংল‍্যান্ডের




ভারতের বিরুদ্ধে তিন T20 ম্যাচের সিরিজের জন্য ১৪ জনের মহিলা টি-২০ স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড (England)। আগামী ৯, ১১ ও ১৪ই জুলাই ভারত- ইংল‍্যান্ড তিন ম‍্যাচের T20 সিরিজ। ৯ই জুলাই নর্দাম্পটনে, হোভ এবং চেমসফোর্ডে ১১ ও ১৪ই জুলাই হবে টি২০ ম‍্যাচগুলি। তার আগে দল ঘোষনা করলো ইংল‍্যান্ড। 



ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড: 

হেথার নাইট (ক্যাপ্টেন), ট্যামি বিউমন্ট, ক্যাথেরিন ব্রান্ট, ফ্রেয়া ডেভিস, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলেস্টোন, তাশ ফারান্ট, সারা গ্নেন, অ্যামি জোনস, নাতালি সিভার, অ্যানা শ্রুবসোল, ম্যাডি ভিলিয়র্স, ফ্রান উইলসন ও ড্যানি ওয়াট।




ভারত বনাম ইংল‍্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ড্র হওয়ায় দু'দল ২ পয়েন্ট করে সংগ্রহ করে। ফলে তিন ফর্ম্যাট মিলিয়ে সিরিজে আপাতত ৬-৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের মেয়েরা। তিন ম্যাচের টি-২০ সিরিজের ফলাফল ট্রফি জয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বড় ভূমিকা পালন করতে চলেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code