কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা
![]() |
| source: copa america |
কোপা আমেরিকার দ্বিতীয় সেমি ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে মেসির আর্জেন্টিনা। পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে কলম্বিয়া - আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই ১-১ -এ শেষ হয় ম্যাচ। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। পেনাল্টিতে বাজিমাত করে মেসি ব্রিগেড।
প্রথমার্ধের শুরুতেই ৭ মিনিটের মাথায় মেসির পাস থেকে লাউতারো মার্টিনেজের গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। পাল্টা চেষ্টা চালাতে থাকলেও সফল না হয়ে হাফ টাইমের আগে ১-০ তে পিছিয়ে থাকে কলম্বিয়া। দ্বিতীয় অর্ধে ৫৭ মিনিটে মেসির ফ্রি-কিক মাঠের বাইরে চলে যায়। এরপরেই গোল শোধ করে কলম্বিয়া। ৬১ মিনিটে কারদোনার পাস থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরায় কলম্বিয়া।
এরপর মেসি গোল করার চেষ্টা করলেও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধ শেষে ১-১ -এ ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। মেসি ব্রিগেডের দুর্দান্ত শটে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে খেতাবি লড়াইয়ে পৌঁছে যায় আর্জেন্টিনা। এদিনের ম্যাচ শেষে আর্জেন্টিনার গোল কিপার এমিলিয়ানো মার্টিনেজের ভূয়সী প্রশংসা করেন মেসি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ