গুরু পূর্ণিমার দিন ভক্তদের জন্য খোলা থাকছে বেলুড় মঠ
অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: গুরু পূর্ণিমা উপলক্ষে আগামী ২৪ শে জুলাই শনিবার ভক্ত সাধারণের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। বুধবার মঠ সূত্রে এমনি জানা গেছে।
২৪ জুলাই- সকাল ৭.৩০ মিনিট থেকে বেলা ১১ টা এবং বিকাল ৪ টে থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করতে পারবে সাধারণ ভক্তরা। তবে করোনা বিধি মেনে ভক্তদের প্রবেশ করতে হবে বেলুড় মঠে।
প্রসঙ্গত করোনা সংক্রমণের জেরে গত ২২ শে এপ্রিল ২০২১ থেকে ভক্ত সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ