প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে বাড়ল জল্পনা
মন্ত্রিত্ব হারানোর পরেই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়ের পোস্ট ঘিরে তৈরি হয় জল্পনা। রাজনৈতিক মহল বাবুলের পোস্টকে 'অসন্তোষ' হিসেবে চিহ্নিত করেন। যদিও বাবুল সুপ্রিয় সেই দাবি উড়িয়ে দিয়েছেন। এবার নতুন করে ফের বাড়ল জল্পনা। ট্যুইটারে মুকুল রায় তৃণমূল কংগ্রেসকে ফলো করা শুরু করলেন বাবুল সুপ্রিয়। আর তারপরেই ফের জল্পনা। এই বিষয়ে মুখ খোলেননি বাবুল সুপ্রিয়।
মোদী মন্ত্রিসভার রদবদলের দিন রাষ্ট্রমন্ত্রীর পদ হাতছাড়া হয় বাবুলের। সেদিন বাবুল জানান, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে। এই পোস্ট নিয়ে বেজায় চটে যান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়কেকে কাজে লাগিয়ে সরাসরি দিলীপ ঘোষকে নিশানা করেন বাবুল স্বয়ং। গোটা বিষয়টি নিয়ে শুরু হয় চাপানউতোর।
গত কয়েক দিনে তাঁকে সমবেদনার বন্যায় ভাসিয়ে প্রতি বাবুলের বক্তব্য, 'অত্যন্ত আনন্দের সাথে যাঁরা আমাকে সমবেদনা জানাচ্ছেন তাঁদের মন থেকে ধন্যবাদ জানাই। মন্ত্রী থাকার সময়, সাত বছরেও এত মেসেজ পাইনি।' এই পোস্টে বেশ কিছু ইঙ্গিতবাহী ইমোজিও ব্যবহার করেছেন বাবুল।
প্রসঙ্গত, মন্ত্রিত্ব হারানোর পর সংবেদনার সুরে মুখ্যমন্ত্রী মমতাকে বলতে শোনা গিয়েছেল, আজ বাবুল-দেবশ্রীরা খারাপ হয়ে গেল!
এত কিছুর পর তৃণমূলকে ফলো করায় বাবুলকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছিল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ