BREAKING NEWS: কবে মাধ্যমিকের ফল প্রকাশ জানিয়ে দিল বোর্ড
উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষন জানালো বোর্ড। আগামী ২০ জুলাই, মঙ্গলবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের। ফলাফল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে।
গত মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ২২ই জুলাই প্রকাশিত হবে। এরপর আজ পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হল ২০ই জুলাই মাধ্যমিকের ফল ঘোষণা হবে।
করোনা পরিস্থিতির জেরে বাতিল হওয়া মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের মার্কশিটের পাশাপাশি দেওয়া হবে অ্যাডমিট কার্ডও। পরীক্ষা বাতিল হওয়ায় দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড। তাই মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল, এবারে ছাত্র-ছাত্রীরা মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড পাবেন।
সূত্রে খবর, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পড়ুয়ারা ফল জানতে পারবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
ভালো খবর।
উত্তরমুছুন