Latest News

6/recent/ticker-posts

Ad Code

পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল 




পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। মঙ্গলবার ভোরে প্রথম সেমিফাইনালে পেরুকে (Peru) ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল নেইমারের দল ব্রাজিল। এদিন পাকুয়েতার এক গোলই লাইফ সাপোর্ট হয়ে ঘরের মাঠে জয় হাসিল ব্রাজিলের। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনাল কলম্বিয়া বনাম আর্জেন্তিনা। তবে ব্রাজিল বনাম আর্জেন্তিনার কোপা ফাইনাল হয় কিনা সেদিকেই এখন তাঁকিয়ে ফুটবল বিশ্ব। 




এদিন খেলা শুরুর ৩৫ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে গোল করেন পাকুয়েতা। চেষ্টা করেও গোল করতে পারেনি পেরু শিবির। প্রথমার্ধের শেষে ৫ মিনিট সংযোজিত হয়। ১ গোলে এগিয়ে থাকে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটের মাথায় রিচার্লিসনকে ফাউল করেন কোরজো। ব্রাজিলের পেনাল্টির আবেদনে শোনেনি রেফারি। নেইমারকে ফাউল করে বিপজ্জনক জায়গা থেকে ব্রাজিলকে ফ্রি-কিক উপহার দেন কলেন্স। কিন্তু গোল করার সুযোগ পাননি। 




দ্বিতীয়ার্ধেও পাঁচ মিনিট সংযোজিত হয়। শেষ পর্যন্ত রিওতে ঘরের মাঠে ১ গোলেই জয় হয় ব্রাজিলের। এদিন ম‍্যাচের সেরা হন নেইমার। ফুটবল বিশ্ব এখন তাঁকিয়ে দ্বিতীয় সেমি ফাইনালে। সেমি ফাইনালে আর্জেন্তিনা জিতলেই জমজমাট কোপা ফাইনাল দেখতে পারবে দর্শকরা। 




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code