SBI-এ ৬১০০ শূন্যপদে নিয়োগের আবেদন আজই শেষ, এখনি আবেদন করুন
দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা State Bank of India ৬১০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নূন্যতম স্নাতক যোগ্যতা থাকলেই করা যাবে আবেদন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা State Bank of India -র অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন।
৬ই জুলাই থেকে আবেদন গ্রহন শুরু হয়েছে যা আজ ২৬শে জুলাই শেষ হতে চলেছে। আবেদন করতে অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in/web/careers-এ গিয়ে আবেদন করতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
শিক্ষাগত যোগ্যতা :
নূন্যতম স্নাতক হতে হবে।
বয়স সীমা :
৩১ অক্টোবর ২০২০-র হিসাবে ২০ বছর থেকে ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়মমাফিক সংরক্ষিত তালিকাভুক্তদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
স্টাইপেন্ড :
মাসে ১৫,০০০ টাকা। এটি বাদে অন্য কোনও ভাতা বা সুবিধা মিলবে না।
ট্রেনিং পিরিয়ড :
১ বছর। এই অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে পরবর্তীকালে বেসরকারি ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠানে কাজ পাওয়া আরও সহজ হবে। CV-তে ভালো অ্যাডিশান।
বিস্তারিত জানতে ভিজিট করুন:
বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন:
আবেদন করতে ভিজিট করুন:
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ