মোনালিসা-কে এই বাঙালি তনয়া!
বিগ বস -২-তে অংশ নেওয়ার পর থেকে বাঙালি কন্যা মোনালিসা খুব পরিচিত একটি মুখ। তবে আরও বেশি পরিচিত আসেএসভিএফ-র 'দুপুর ঠাকুরপো' ২ তে 'ঝুম্মা বৌদি'র অভিনয়ের পর। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস।
প্রধানত ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় শিল্পী তবে তিনি, বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আজ পর্যন্ত ১০০টির বেশি ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বিগ বসের দশম এপিসোডে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
এই বিগবসের মঞ্চেই প্রেমিক ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত কে বিয়ে করেছিলেন। অন্তরা বিশ্বাসের জন্ম দক্ষিণ কলকাতার এক বাঙালি পরিবারে। এরপর তিনি জুলিয়েন স্কুলে পড়াশুনো করেন। তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।
স্যোসাল মিডিয়াতে বেশ সক্রিয়া ঝুমা বৌদি, নিত্য নতুন ফটো ভিডিওতে মাতিয়ে রেখেছেন তাঁর 'দুপুর ঠাকুরপো দের।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ