উদয়ন গুহের ওপর আক্রমনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন তৃণমূলের
একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার ছবি ধরে পড়ে। ঠিক সেই তালিকা থেকে বাদ যায়নি দিনহাটাও। কোচবিহার জেলার দিনহাটা বিধানসভাতেও একাধিক ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসে।
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হন তৃণমূল নেতা উদয়ন গুহ। দিনহাটা শহরের বুকে বয়েজ ক্লাবের কাছে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন উদয়ন গুহ। অভিযোগের তীর বিজেপির দিকে।
এই ঘটনায় মাথায় ও হাতে চোট পান উদয়ন গুহ। এরপর হাতের চোট গুরুতর বলে চিকিৎসার জন্য কলকাতাতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর সুস্থ হয়ে কলকাতা থেকে বাড়িতে ফেরেন তিনি।
এরপর তৃণমূল কংগ্রেসের তরফে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ দিনহাটা থানায় ডেপুটেশন দেওয়া হয়। এদিনের ডেপুটেশনে দিনহাটা একাধিক তৃণমূল নেতা কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, উদয়ন গুহের ওপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ