Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশের চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদের সুযোগ, জারি নির্দেশিকা

পুলিশের চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদের সুযোগ, জারি নির্দেশিকা




পুলিসের চাকরির আবেদনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সুযোগ করে দিল ওড়িশা। কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগে আবেদন করতে পাবে তৃতীয় লিঙ্গের মানুষেরা। সাব-ইন্সপেক্টরের ৪৭৭ শূন্যপদে ও কনস্টেবলের ২৪৪টি শূন্যপদে নিয়োগে এই আবেদন চাওয়া হয়েছে।


সাব ইন্সপেক্টর পদে আবেদনে স্নাতক ও কনস্টেবল পদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার-বেসড্ পরীক্ষার পাশাপাশি শারীরিক ও দক্ষতামূলক পরীক্ষাতেও বসতে হবে প্রার্থীদের। সাব-ইন্সপেক্টরের ৪৭৭ শূন্যপদে ও কনস্টেবলের ২৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।


কটকে সংবাদমাধ্যমকে পুলিসের ডিজি জানান, 'সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের শূন্যপদে এই প্রথমবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।' ওড়িশা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।


সমাজে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বদল ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মনোবল জোগাতে ওড়িশার এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পুলিসের মূলত টেকনিকাল বিভাগে কনস্টেবলের নিয়োগ হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code