গ্রাহকদের জন্য দুর্দান্ত Freedom Plan নিয়ে হাজির Jio
করোনা পরিস্থিতিতে গ্রাহকদের জন্য দুর্দান্ত Freedom Plan নিয়ে হাজির Jio। শুধুমাত্র প্রিপেড ব্যবহারকারীরা এই প্ল্যানের সুবিধা পাবে। এই প্ল্যানে দৈনিক ডেটা ব্যাবহারের লিমিট থাকছে না এমনটাই জানাচ্ছে সংস্থা। এছাড়াও মিলবে একাধিক সুবিধা। একাধিক অ্যাপের সাবস্ক্রিপশন সহ এসএমএস, আনলিমিটেড ফ্রি কলিং-য়ের সুবিধা মিলবে।
ফ্রিডম প্ল্যান
১২৭ টাকা রিচার্জ করলে ১২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। মেয়াদ ১৫ দিন।
২৪৭ টাকা রিচার্জ করলে ২৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। মেয়াদ ৩০ দিন।
৫৯৭ টাকা রিচার্জ করলে ৭৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। মেয়াদ ৯০ দিন।
২৩৯৭ টাকা রিচার্জ করলে ৩৬৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। মেয়াদ ৩৬৫ দিন।
প্রত্যেকটি প্ল্যানে থাকছে না ডেইলি ডাটা লিমিট। নিজের প্রয়োজন মতো যেদিন যতটুকু প্রয়োজন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়াও এই প্ল্যান গুলিতে পাবেন-
আনলিমিটেড কলিংয়ের সুবিধা
জিও-এর একাধিক অ্যাপের সাবস্ক্রিপশন
প্রতিদিন পাবেন ১০০ টি এসএমএসের সুবিধা
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ